ঠোঁট ও তালু কাটা শিশুদের জন্য বিশেষ কার্যক্রম আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসায় ঢাকা শিশু হাসপাতালে আজ সোমবার থেকে ২৪ তারিখ পর্যন্ত বিশেষ কার্যক্রম চালাবে। এই কার্যক্রমে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সংগঠন অ্যালায়েন্স ফর স্মাইলের ২২ জন প্রতিনিধি।ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক এ এইচ এস কে আলম জানান, এই ১০ দিনে প্রতিদিন ৮ থেকে ১০ জন শিশুর বিনা মূল্যে শল্যচিকিৎসা হবে।