ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কমিউনিটি হাসপাতালে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার করা হচ্ছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রম কাল বৃহস্পতিবার শেষ হবে।হাসপাতালের ঠোঁটকাটা ও তালুকাটা প্রকল্পের আওতায় রোগীদের এ চিকিৎসা করা হচ্ছে। আন্তর্জাতিক সেবাদানকারী সংস্থা মার্সি মালয়েশিয়া এ কার্যক্রমে সহায়তা করছে। গত সোমবার বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবিহ এ কার্যক্রমের উদ্বোধন করেন। ৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হবে। ১৫ বছরের কমবয়সীরা অগ্রাধিকার পাচ্ছে। অস্ত্রোপচার ছাড়াও ওষুধ ও রোগীর সঙ্গে একজন অভিভাবকের থাকা-খাওয়ার খরচ হাসপাতাল বহন করবে। বিজ্ঞপ্তি।