ডাকসু নির্বাচনের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকসু নির্বাচনের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ থেকে ২৪ মার্চ ক্লাসে ক্লাসে প্রচার; অনুষদের সামনে স্বাক্ষর সংগ্রহ; গান, কবিতা, নাটক, বুলেটিন বিতরণ, কার্টুন প্রদর্শনী ও বক্তৃতা। এ ছাড়া রয়েছে ২৫ মার্চ দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মওদুদ মিষ্টি।