ডাকাত শহীদের তিন সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের জুরিয়াটুলি লেনে অভিযান চালিয়ে সন্ত্রাসী ডাকাত শহীদের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করেছে ডিবি। ডিবি সূত্র জানায়, গত রোববার রাতে সহকারী কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বে ডিবির একটি দল জুরিয়াটুলি লেনে অভিযান চালায়। তারা ডাকাত শহীদের সহযোগী ফিরোজ ওরফে কালু, মোক্তার হোসেন ওরফে কানা মোক্তার ও শাহরিয়ার ওরফে ঈশানকে গ্রেপ্তার করে। ডিবি কর্মকর্তা গোলাম আজাদ খান বলেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা ডাকাত শহীদের নাম ভাঙিয়ে পুরান ঢাকায় চাঁদাবাজি করত।