ডাকাত শহীদের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী নূরুল ইসলাম ওরফে ট্যাবলেট বাবু ও আবদুল মান্নান ওরফে মাসুদকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন খানের নেতৃত্বে একটি দল গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ওয়ারীর লারমিনি স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্যাবলেট বাবু ও মাসুদকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৮টি গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় একটি মোটরসাইকেল।পুলিশ জানায়, পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদ বর্তমানে নেপালে আছেন।