ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির প্রস্তুতিকালে গতকাল সোমবার দুই যুবককে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া গত রোববার রাতে এক মাদকসম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটের পাশে পাঁচ-ছয়জন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানতে পারে। বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানালে তারা যুবকদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ জাকির হোসেন (২৬) ও সোহেল রানা (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যুবকেরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত রোববার রাত নয়টায় গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম তেজগাঁও থানাধীন রেললাইন বস্তি এলাকা থেকে মাদকসম্রাজ্ঞী পারভিনকে (৪০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাদিরা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।