ডাব খেয়ে বিক্রেতাই অজ্ঞান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানায় গতকাল দুপুরে এক ডাব বিক্রেতাকে ধরে আনেন রামপুরার বাসিন্দা মোশাররফ হোসেন (৩২)। ওই লোকের বিক্রি করা ডাব খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ শুনে পুলিশ বিক্রেতাকে বললেন, ‘তোর ডাব তুই খা’। এরপর বিক্রেতাও অজ্ঞান হয়ে পড়লেন।মোশাররফ হোসেন বলেন, তিনি রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ খিলগাঁও মেরাদিয়ায় একটি কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি একটি ডাব কিনে খান। কিছুক্ষণ পর বাসে উঠেই অজ্ঞান হয়ে পড়েন। তাঁর পকেটে প্রায় বত্রিশ হাজার টাকা থাকলেও পরে তা পাননি।মোশাররফ বলেন, গতকাল দুপুরে তিনি একই কাউন্টারে গিয়ে ওই ডাব বিক্রেতাকে দেখতে পান। তিনিসহ কয়েকজন তাঁকে ধরে রামপুরা থানায় নিয়ে যান। পুলিশ ওই ব্যক্তিকে তাঁর ডাব খেতে বলে। এটা খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।রামপুরা থানার পুলিশ জানায়, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির সহযোগী। তাঁর বয়স ষাটোর্ধ্ব হওয়ায় স্বভাবতই সন্দেহের বাইরে থাকেন।