ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিনে মোড়ানো অবস্থায় ডাস্টবিনে পড়ে ছিল দুই নবজাতকের লাশ ও দুটি মানব ভ্রূণ। গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি ডাস্টবিন থেকে ওই লাশগুলো উদ্ধার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বিবির বাগিচার ৩ নম্বর গেট এলাকার ডাস্টবিন থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকে গর্ভপাতের পর লাশগুলো ডাস্টবিনে ফেলা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।