ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। উন্নত দেশগুলোতেও রোগটি স্বাস্থ্য খাতে সমস্যা সৃষ্টি করছে। তবে এ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, সর্বত্র ডায়াবেটিস প্রতিরোধসংক্রান্ত কর্মসূচি বাড়াতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এ রোগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তথ্যবিবরণী।