ডিআরইউ বহুমুখী সমিতির সভাপতি মোস্তফা, সম্পাদক ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মোস্তফা হোসেন চৌধুরী এবং সম্পাদক হিসেবে জয় পেয়েছেন ওমর ফারুক। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোস্তফা হোসেন চেয়ার প্রতীক নিয়ে ১৯৮ ভোট এবং মাছ প্রতীক নিয়ে সম্পাদক পদে ওমর ফারুক পেয়েছেন ২১৮ ভোট।
সহসভাপতি পদে বটগাছ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন শামীম সিদ্দিকী, একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন কল্যাণ সাহা। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন আইয়ুব আনসারী, শাহনাজ শারমিন, মো. শরিফুল আরিফ সোহেল, এ কে এম কামরুজ্জামান (হিরু), বরুণ ভৌমিক, মোহাম্মদ আতিকুর রহমান হাবিব ও মতলু মল্লিক।