ডিআরইউ সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মোস্তফা হোসেন চৌধুরী ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পড়েন ফজলুল হক।আগামী ১০ অক্টোবর সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।