ডিআরইউ সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল মঙ্গলবার ইউনিটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন স্থানে দায়িত্বরত রিপোর্টাররা আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অসদাচরণের শিকার হয়েছেন। গত সোমবার দিগন্ত টেলিভিশনের সাতজন রিপোর্টার তাঁদের অফিসের নিচে আইনশৃঙ্খলা বাহিনীর অশালীন আচরণের শিকার হন। গত রোববার অবরোধ চলাকালে গাজী টেলিভিশনের (জিটিভি) গাড়ি পোড়ানো, প্রথম আলোর সংবাদকর্মীর ওপর হামলাসহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টাররা আন্দোলনকারীদের অসদাচরণের শিকার হন।সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।