ডিআরইউর নবনির্বাচিত কমিটির নেতাদের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব হস্তান্তরের পরে ডিআরইউর বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যরা
ছবি: সংগৃহীত

পেশাগত উৎকর্ষসাধন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতারা। মঙ্গলবার দুপুরে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২২) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি শাহজাহান সরদার।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বিগত কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২২–এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জার্মান নিউজ এজেন্সির (ডিপিএ) বাংলাদেশ করেসপনডেন্ট নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নূরুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি পদে ওসমান গনি, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মে. আল আমিন, এস কে রেজা পারভেজ, মো. তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিম উল্লাহ।