ডিএমপি কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকসহ উচ্চপদস্থ তিন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) সৈয়দ শাহজামান রাজ। এ তিন কর্মকর্তা একই পদে এতদিন চলতি দায়িত্বে ছিলেন।পদোন্নতি পাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ আজ তাঁর কার্যালয়ে ডিএমপি কমিশনারকে নতুন র্যাংক পরিয়ে দেন। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে কর্মরত কর্মকর্তারা ডিএমপি কমিশনারকে শুভেচ্ছা জানান।