ডিএমপিকে গাড়ি উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) মাইক্রোবাস উপহার দিয়েছে বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএএমইএ)। পুলিশের কাজের সুবিধার জন্য এই গড়ি উপহার দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, অ্যাসোসিয়েশনের সহসভাপতি মীর মাহমুদ আলী, নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।