ডিএমপির সব থানা ও দপ্তর ধূমপানমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানা ও দপ্তরগুলো ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল এ-সংক্রান্ত একটি লিখিত আদেশ দিয়েছেন।আদেশে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী, যেকোনো জনসমাগম এলাকা ও গণপরিবহনে ধূমপান নিষেধ। ডিএমপির সব থানা ও দপ্তরগুলোকে জনসমাগম এলাকা হিসেবে গণ্য করে ধূমপানমুক্ত ঘোষণা করা হলো। এর আওতায় ঢাকার সব থানা, ফাঁড়ি, পুলিশ বক্স, ট্রাফিক ইউনিটসহ সব দপ্তরে ধূমপান নিষিদ্ধ।