ডিএমসিতে এফসিপিএস পার্ট-২ কোর্স চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) প্রথমবারের মতো এফসিপিএস পার্ট-২ মেডিসিন কোর্স চালু হতে যাচ্ছে। সম্প্রসারিত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাক্রমের অংশ হিসেবে কোর্সটি চালু করা হচ্ছে।গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়। জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ডিএমসির অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ, উপাধ্যক্ষ ইসমাইল খান, পরিচালক শহিদুল হক মল্লিক, অধ্যাপক এম এ ফয়েজ, বিসিপিএসের সাধারণ সম্পাদক কনক কান্তি বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান। বিজ্ঞপ্তি।