ডিএসসিসিতে ই-টেন্ডারিং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে ই-টেন্ডারিং-ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার ‘ইমপ্রুভমেন্ট অব ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিস অব ঢাকা সাউথ সিটি করপোরেশন’ নামে প্রায় পঁচাশি কোটি টাকার একটি প্রকল্পের কাজ সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে এই ই-টেন্ডারিং কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে গতকাল থেকে ডিএসসিসিতে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে দরপত্র কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।
নগর ভবনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।