ডিকাবের সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈন
ডেইলি সানের রেজাউল করিম লোটাস এবং ইউএনবির এ কে এম মঈনুদ্দীন ২০২২ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি তৌহিদুর রহমান (বাংলা নিউজটুয়েন্টিফোর ডট কম), যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন), কোষাধ্যক্ষ এহসান জুয়েল (স্পাইস টিভি), দপ্তর সম্পাদক আশিকুর রহমান অপু (এটিএন নিউজ)। সদস্য তানজিম আনোয়ার (বাসস), খুররম জামান (বার্তা২৪ ডট কম), এম এ কে জিলানী (সময়ের আলো), মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল ২৪) ও আহমেদ আতিক (দৈনিক জবাবদিহি)।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ও বার্তা সংস্থা এপির সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন দ্য ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক।
এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০২১) সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে এ কে এম মঈনুদ্দীন সাধারণ সম্পাদকের এবং আহমেদ আতিক কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।