ডিজিএফআইয়ের সাবেক ডিজিকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার এই সাক্ষীকে জেরা শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিক ধার্য করেন। একই সঙ্গে আদালত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক বিচারক হাবিবুর রহমান ভূঁইয়াকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন দিয়েছেন। তিনি ২০১১ সালে ৭ এপ্রিল হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের দ্বিতীয় দফার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক ডিজি সাদিক হাসান গত ৫ নভেম্বর এ মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। এরপর তাঁকে ২১ আগস্টের ঘটনায় দায়ের করা দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।এ মামলায় কারাগারে আটক সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জন আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও হাজির ছিলেন।