ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ১৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় গত বছরের ৫ নভেম্বর মামলা করা হয়। মামলাটি তদন্ত করে গত ১৯ মে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।