প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ডিন নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ-বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রস্তুতি শেষ। সব মিলিয়ে এক হাজার ১৫১ জন ভোটার রয়েছেন। তবে আইন অনুষদে একজন প্রার্থী হওয়ায় ওই অনুষদের ২১ জন শিক্ষক ভোট দেবেন না।