ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন। ২০০৬, ২০০৭ এবং ২০০৮ সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন। অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক মীজানুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার ও অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। ২০০৬ সালের ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ওমর হাবিব রহমান, গণিত বিভাগের আবদুল হালিম ভূঞা, রসায়ন বিভাগের মো. নাজমুল হাসান ভূঁইয়া এবং পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের নাজনীন সুলতানা। ২০০৭ সালের ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অংশুমান জামান, গণিত বিভাগের মো. রাজীব আরেফিন, রসায়ন বিভাগের জিনিয়া জামান এবং পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের মো. মর্তুজা আহম্মেদ। ২০০৮ সালের ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. আফজাল খান পাঠান, গণিত বিভাগের মো. রাকিব হোসেন, রসায়ন বিভাগের মো. রবিউল ইসলাম এবং পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের মো. আল-আমিন।