ডিপ্লোমা প্রকৌশলীরা এক ঘণ্টা বেশি কাজ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা গতকাল বুধবার অফিস সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি কাজ করেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নসহ চার দফা দাবিতে তাঁরা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন।ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ইতিবাচক আন্দোলনের সংস্কৃতি গড়ে তোলার জন্যই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।দাবি আদায়ে ৪ অক্টোবর আইডিইবি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ১১ থেকে ২২ অক্টোবর বিভিন্ন সংস্থায় ও জেলায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সমাবেশ। ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১২ নভেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ।এদিকে ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রকৌশলীরা গতকাল অতিরিক্ত এক ঘণ্টা কাজ করেছেন। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিদ্যুৎ বিভাগের পাঁচটি কোম্পানির (ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, ওজোপাডিকো ও এপিএসসিএল) ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীরা গতকাল সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সমাবেশ করেন। কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক মন্ত্রণালয়ের পরামর্শ কমিটি বাতিল, শূন্য পদে নিয়োগ দেওয়াসহ সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের পর একটি র‌্যালি শাহবাগ পর্যন্ত যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এরপর সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক এস এম ইলিয়াসসহ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।