ডিফেন্স কলেজের পুনর্মিলনী সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর সেনানিবাসের এনডিসি প্রাঙ্গণে শেষ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রতিষ্ঠানের উন্নতি এবং অংশগ্রহণকারী দেশি-বিদেশি কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কলেজের কমান্ড্যান্ট এ কে এম মুজাহিদ উদ্দিন প্রধান অতিথিকে এনডিসির একটি ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, সাবেক এনডিসি কমান্ড্যান্টরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সবাই উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।