ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার মতিঝিল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হাতকড়া ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল ১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মজনু, মনির, বাবুল মিয়া ও শাহ আলম নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, একটি হাতকড়া ও ‘সংবাদপত্র’ লেখা একটি প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া র্যাবের দলটি ওই প্রতারকদের কবল থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করে।