ডিবি পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাসহ অজ্ঞাতনামা ছয়জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম শাহদাত হোসেন এ আদেশ দেন। রোববার একই আদালতে মামলাটি করেন ঢাকার জহির ফার্মের মালিক জহিরুল হক। অভিযুক্ত ডিবি পুলিশের দুই কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মতিউর রহমান ও পরিদর্শক মো. কিবরিয়া।মামলার অভিযোগে বলা হয়, ১৮ মে অভিযুক্ত ছয়জন জহিরুলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। জহিরুল এরই মধ্যে তাঁদের এক লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকার জন্য অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে চাপ দিতে থাকেন। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। মামলার আর্জিতে আরও বলা হয়, এ বিষয়ে সবুজবাগ থানায় মামলা করতে গেলে থানা পুলিশ তাঁকে ফিরিয়ে দেন। এ কারণে ন্যায় বিচার চাইতে তিনি আদালতে মামলা করেন।