ডিসিসি মহিলা কলেজে বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন মহিলা কলেজের ২০১২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ বছর এক হাজার ৩০০ পরীক্ষার্থী ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও নায়েমের উপপরিচালক মো. আতিকুল ইসলাম পাঠান বক্তব্য দেন। উপস্থাপনায় ছিলেন কলেজের শিক্ষক মো. ইব্রাহিম খলিল ও মো. গোলাম রসুল সানী। বিজ্ঞপ্তি