ডিসিসির নির্বাচনসংক্রান্ত আরেকটি রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) নতুন অন্তর্ভুক্ত রাজধানীর উত্তরা, গুলশান ও লালবাগ থানার কিছু এলাকা ওয়ার্ডে অন্তর্ভুক্ত না করা এবং ওইসব এলাকার বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে পল্লবীর ওয়ার্ড কমিশনার আহসানউল্লাহর করা রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।এর আগে ১৬ ফেব্রুয়ারি আদালত নতুন অন্তর্ভুক্ত রাজধানীর উত্তরা, গুলশান ও লালবাগ থানার কিছু এলাকার বাসিন্দাদের কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেন, একই সঙ্গে ডিসিসিতে অন্তর্ভুক্ত হওয়া এসব থানার নতুন এলাকাগুলো কেন ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে, তাও জানতে চাওয়া হয়।গতকাল রুল শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন। আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ ডিসিসির নির্বাচন ও সীমানা পুনঃ নির্ধারণ নিয়ে দায়ের করা পৃথক পাঁচটি রিট খারিজ করে রায় দেন।