ডিসিসির পৌর কর মেলা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি দক্ষিণ) আয়োজিত চার দিনের পৌর কর মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে নগর ভবনসহ দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে এ মেলা চলে। সিটি করপোরেশন সূত্র জানায়, চার দিনের এ মেলায় নয় হাজার জন কর দেন।