ডিসিসির মেয়রের দায়িত্ব পালন করবেন আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন হজে গেছেন। তাঁর অবর্তমানে ডিসিসির মেয়রের দায়িত্ব পালন করবেন মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন।ডিসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রথম আলোকে বলেন, হজে রওনা হওয়ার আগে সাদেক হোসেন ডিসিসির প্যানেল মেয়র আনোয়ার হোসেনকে মেয়রের দায়িত্ব দেন।গতকাল রোববার ভোরে পবিত্র হজব্রত পালনের জন্য সাদেক হোসেন সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে রওনা হন।