ডিসিসির হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ হবে। খসড়া ভোটার তালিকা ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন এলাকার সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত প্রতিষ্ঠান ও জনপরিচিতিসম্পন্ন স্থানে সর্ব সাধারণের জন্য টানানো হবে।খসড়া ভোটার তালিকা প্রকাশের ১৫ দিন অর্থাত্ ১৮ জানুয়ারির মধ্যে ভোটাররা খসড়া ভোটার তালিকার ওপর কোনো দাবি, আপত্তি বা সংশোধনের জন্য আবেদন দাখিল করতে পারবেন। হালনাগাদ তালিকা সংশোধনের জন্য ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯ ও ৯০ নম্বর ওয়ার্ড এবং মতিঝিল, কোতোয়ালি ও ডেমরা থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের সেগুনবাগিচায় উপনির্বাচন কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড এবং উত্তরা, গুলশান, সবুজবাগ, তেজগাঁও, পল্লবী, মিরপুর ও ক্যান্টনমেন্ট থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ ও ৮৩ নম্বর ওয়ার্ড এবং লালবাগ ও সূত্রাপুর থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে যোগাযোগ করতে হবে।