ডুইপ আবাসিক কল্যাণ সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুর ২ নম্বর সেকশনের ডুইপ আবাসিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ২০১১-১২ সালের জন্য ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ফজলুল হক দেওয়ান ও এ এস এম আবদুল হামিদ।কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. আবুল হাসেম মিয়া, অর্থ সম্পাদক মো. দাউদ আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ, প্রচার সম্পাদক ময়েন উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য মো. সুজাবত আলী তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া ও মো. ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।