ডুফার সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি এম শফিকুল ইসলাম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নির্বাচনে এম শফিকুল ইসলাম সভাপতি ও  জি এম আক্তার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২০ জন সদস্যের মধ্যে ৫৪০ জন ভোট দেন। শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আহমদ বশির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে তারিকুল আলম, সুজন মাহমুদ, নাসিরুল হক, কানিজ ফাতেমা, নাহিদ হোসেন ও মোশাররফ হোসেন ভূঁইয়া জয় পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে আবু সালেহ, কামরুল হাসান, মোহাম্মদ আসলাম হোসেন, মো. জাফরুল হাসান ও রুমানা আমিন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আমিনুল ইসলাম, শাওকাত আহমেদ, ঊর্মি ফারুকী ও শেখ রাজু আহমদ।

এ ছাড়া সম্পাদকীয় পদে ১০ জন ও বিভাগীয় প্রতিনিধি পদে ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৫ ডিসেম্বর ডুফার নতুন কমিটি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।