ডেইলি স্টার-এ হার্ট স্ক্রিনিং কর্মসূচি
২৯ সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব হার্ট দিবস’। এ উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হূদেরাগ প্রতিকারে গণসচেতনতা গড়ে তুলতে সাত দিনব্যাপী দেশের ১০ হাজার লোকের হার্ট স্ক্রিনিং কর্মসূচি হাতে নিয়েছে।এর অংশ হিসেবে গতকাল রোববার দেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হার্ট স্ক্রিনিং কর্মসূচি চালানো হয়। সেবিকা, প্যারামেডিক, স্বেচ্ছাসেবী, চিকিৎসকসহ ১৫ জনের একটি চিকিৎসাদল এই হার্ট স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নেয়।পত্রিকাটির মোট ২০০ জনের ওপর স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০ শতাংশের রক্তচাপ বেশি পাওয়া গেছে। আগে থেকে ১৬ জন হূদেরাগী রয়েছেন। ১৮ জনের ব্লাড সুগার বেশি। এর মধ্যে ১০ জন আগে জানতেন না তাঁদের ব্লাড সুগার বেশি। ৪৫ জনের বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) বেশি। সর্বোপরি ২০ জন হূদেরাগী এবং ১০ শতাংশ হূদেরাগের ঝুঁকিতে রয়েছেন। বিজ্ঞপ্তি।