ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ডিসিসির শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) গতকাল বুধবার শোভাযাত্রার আয়োজন করে। নগরের কলাবাগান ও আশপাশের এলাকায় এই শোভাযাত্রার নেতৃত্ব দেন মেয়র সাদেক হোসেন খোকা। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বলেন, ঢাকায় বসবাসকারীদের সচেতন হতে হবে। নিজ আবাসস্থলের চারপাশে জমে থাকা পানি ফেলে দিন। কারণ, স্বচ্ছ ও জমে থাকা পানিতে ডেঙ্গু রোগবাহী এডিস মশা ডিম পাড়ে। ডেঙ্গু রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই সহজ ও সর্বোত্তম উপায়।এ সময় মেয়রের সঙ্গে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।