ডেমরায় এক হাজার ২৫ বস্তা ভেজাল সার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার পুলিশ গত রোববার আমুলিয়া সড়কের একটি দোকানের সামনে থেকে ট্রাকভর্তি ২৮৫ বস্তা ভেজাল সার আটক করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার আরও ৭৪০ বস্তা সার উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ভোলার চর ফ্যাশন থানার আলীগাঁও গ্রামের মো. ইয়াছিন (৩৬), নওগাঁ জেলার ধামুরহাট থানার বেহারী গ্রামের মো. মানিক (৩২) এবং সাতক্ষীরার কালীগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মো. ওয়াহেদুজ্জামান (২৪)। থানা পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে সালাউদ্দিন নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জড়িত। ভেজাল সার তৈরির কারখানাটি তিনি ভাড়া দিয়ে থাকেন বলে জানা গেছে।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন জানান, টিএসপি সারের খালি বস্তা সংগ্রহ করে তাতে ভেজাল সার ভরে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। বিভিন্ন উপাদান মিশিয়ে তাঁরা এই সার তৈরি করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে আমুলিয়ার রাজাখালী ঘাটে ভেজাল সার তৈরির কারখানা থেকে আরও ৭৪০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কারখানার মালিকসহ বেশ কয়েকজনের নাম বলেছেন।