ডেমরায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত তিনজন হলেন– সোহান (২৩), সিদ্দিক (২৫) ও সাগর (২৪)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে তাঁদের পরিচয় জানিয়েছেন।

ডেমরা ফায়ার স্টেশনের কর্মকর্তা ওসমান গনি প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে ডেমরার আমুলিয়া মোস্তমাঝি সড়কে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়ে চালকসহ তিনজন ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চালককে উদ্ধার করে।

এর পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। তাঁরা আরও দুজনকে উদ্ধার করে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।