ডেমরায় চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল থেকে পুলিশ গতকাল বুধবার সফিউদ্দিন (৩৫) নামে এক গাড়িচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে পুলিশ মাতুয়াইলের বাদশা মিয়া সড়কের একটি খালি জায়গা থেকে সফিউদ্দিনের লাশ উদ্ধার করে। ডেমরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশের কণ্ঠনালি কাটা ছিল। নিহত সফিউদ্দিনের বড় ভাই আবদুল লতিফ জানান, তাঁর ভাই আবদুল আজিজ নামে হাইওয়ে পুলিশের এক হাবিলদারের মাইক্রোবাস চালাতেন। গাড়ির মালিক গত মঙ্গলবার রাতে চট্রগ্রামে একটি ভাড়া নেন। সে মতে, রাত সাড়ে নয়টার দিকে আবদুল আজিজ তাঁর ভাতিজার মাধ্যমে সফিউদ্দিনকে বাড়ি থেকে ডেকে আনেন। কিন্তু পরের দিন বন্দর থানা পুলিশ সফিউদ্দিনের মৃত্যুর কথা জানায়। ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুরাদ আলী বলেন, হত্যার কারণ খুঁজে দেখা হচ্ছে।