ডেমরায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একজন সাবেক সরকারি কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে গ্রিল কেটে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। পুলিশ জানায়, রাত তিনটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত কোনাপাড়ার একটি ভবনের দোতলার বাসিন্দা ইস্পাত ও প্রকৌশল ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা বারেক মজুমদারের বাসায় ঢুকে ঘুমন্ত বারেক ও তাঁর স্ত্রীর হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নয় ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়। ডেমরা থানার এসআই লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ফিরে এলে মামলা হবে।