ডেমরায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার কোনাপাড়া টেম্পোস্ট্যান্ডে গতকাল বুধবার সকালে বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে মোস্তফা কোনাপাড়ার বাসা থেকে বেরিয়ে টেম্পোস্ট্যান্ডে টেম্পোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম জানান, বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে।জানা গেছে, গুলিস্তানের পাতাল (আন্ডারপাস) মার্কেটে গোলাম মোস্তফার মুঠোফোনের ব্যবসা রয়েছে। তিনি সপরিবারে কোনাপাড়ায় থাকতেন।