ডেমরায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরার কামারভোগ এলাকার একটি বাড়ি থেকে গতকাল সোমবার দুপুরে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিভিন্ন সূত্র ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ডেমরার কামারভোগ এলাকার জাকিরের (৩৫) বাড়ির একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি গলায় রশি পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জাকির ট্রলার দিয়ে বিভিন্ন স্থানে মাটি সরবরাহের ব্যবসা করতেন। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।