ডেমরায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি নার্সারির পেছন থেকে হাত-পা বাঁধা ও গলায় রশি দেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘাতকেরা অন্য কোথাও খুন করে এখানে লাশ ফেলে গেছে বলে মনে করছে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিতে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

ওসি আরও বলেন, এ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।