প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেছেন, মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ঢাকা শহরকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য করার জন্য ড্যাপ বাস্তবায়ন করা হবে। গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। আইইবির সেমিনারকক্ষে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন আর্থকোয়েক সোসাইটির প্রেসিডেন্ট জামিলুর রেজা চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের আর্থকোয়েকস্ অ্যান্ড মেগাসিটিজ ইনিসিয়েটিভের চেয়ারম্যান ফুয়াদ বেনডিমেরেড। সেমিনারে আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মুনীর উদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন, মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।