ড্রেজিং অ্যান্ড কনস্ট্রাকশনের দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ড্রেজিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তাঁর স্ত্রীর (পরিচালক) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের এক বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্র জানায়, আগামী সপ্তাহে মামলাটি দায়ের করা হবে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, মো. নজরুল ইসলাম এবং তাঁর স্ত্রী সেলিনা ইসলাম আইএফআইসি ব্যাংকের ফেডারেশন শাখা থেকে ঋণের নামে নেওয়া এক কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।