প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্বে অবহেলা ও জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ঢাকা ওয়াসার ড্রেনেজ (ওঅ্যান্ডএম) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রাজধানীর বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ-ব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করার অংশ হিসেবে গত রোববার আকস্মিকভাবে মৌচাক মার্কেটের সামনে যান। সেখানে তিনি ওয়াসার স্টর্ম স্যুয়ারেজ লাইন ব্লক হয়ে পানি নিষ্কাশন-ব্যবস্থার বেহাল দশা ও সড়কে জলাবদ্ধতা দেখতে পান। প্রতিমন্ত্রী এ সময় সেখানে উপস্থিত ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলীকে এ জন্য দায়ী নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।