ড্রোন-সদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও এলাকায় গতকাল বৃহস্পতিবার চালকবিহীন উড়ন্ত যান বা ড্রোন-সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে আইডিবি ভবনের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানার টহল পুলিশের দল।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপস) আবুল কালাম আজাদ বলেন, আগারগাঁও এলাকায় আইডিবি ভবনসংলগ্ন সড়কে হঠাৎ করে ড্রোনের মতো একটি বস্তুর ওপর নজর পড়ে।
এ সময় তাঁদের টহল দল এটি উদ্ধার করে থানা নিয়ে আসে। এর দাবিদার বলে কাউকে পাওয়া যায়নি। পরীক্ষার জন্য ডিবির বোমা নিষ্ক্রিয়কারী দল থানায় এসেছে। পরীক্ষার পর বোঝা যাবে, এটি ড্রোন না অন্য কিছু। উদ্ধার করা বস্তুটি দেখতে খেলনার মতো। এটি হাত দেড়েক লম্বা।