ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের আজ শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে গতকাল বুধবার দুই হাজার ৮২১ জন আইনজীবী ভোট দিয়েছেন। আজও ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১২ হাজার ৫৬ জন আইনজীবী প্রতিনিধি নির্বাচন করবেন। সুপ্রিম কোর্ট বারের সদস্যদের মধ্যে যাঁরা ঢাকা বারের সদস্য তাঁরাও ভোট দিতে পারবেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। আজও একইভাবে ভোট হবে।