ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান মো. রহমতুল্লাহ্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশলী মো. রহমতুল্লাহ্ ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে গতকাল মঙ্গলবার যোগদান করেছেন। চেয়ারম্যান হিসেবে মো. গোলাম মোস্তফার তিন বছরের চুক্তি শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে তিনি যোগ দিলেন। রহমতুল্লাহ্ ১৯৪৮ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মজীবন শুরু করেন। ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে তিনি অবসর নেন। এ ছাড়া তিনি ১৯৮৯ সালে ব্রিটিশ কাউন্সিলের ফেলোশিপ নিয়ে লন্ডনে ‘নির্মাণ ব্যবস্থাপনার’ ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। তিনি প্রকৌশলীদের জাতীয় সংগঠন আইইবির একজন সংগঠক। বিজ্ঞপ্তি।