ঢাকা কমার্শিয়াল ইনস্টিটিউটের গাছ না কাটার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন শ্রেণী ও পেশার একটি নাগরিক প্রতিনিধিদল ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের মধ্যে থাকা অর্ধশতাধিক বড় গাছ না কেটে ভবন তৈরির আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদলটি রাজধানীর সাত মসজিদ সড়কে অবস্থিত এই ইনস্টিটিউট পরিদর্শন করে ওই আহ্বান জানায়। গাছ কেটে ভবন তৈরির সিদ্ধান্তের বিষয়ে গত ২৪ আগস্ট প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন কর্মসূচির আয়োজন করে নাগরিক সংহতি। প্রতিনিধিদলটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। ইনস্টিটিউটের বেদখল হওয়া ছাত্রাবাসসহ জমি পুনরুদ্ধার, উন্মুক্ত স্থান সংরক্ষণ করারও দাবি জানান এই দলের সদস্যরা। বিজ্ঞপ্তি।